কান্না..
যখন অনেক কষ্ট হয়েছে, অনেক অনেক কান্না পেয়েছে, মায়ের কোলে মাথা রেখে কান্না করেছো। মা মাথায় হাত বুলিয়ে দিতেই সব কষ্ট উধাও, সব কান্না থেমে গেছে..
ইদানিং অনেক অনেক কান্না পায়? মনে হয়, মায়ের কোলে মাথা রেখে জোরে জোরে কান্না করো! সেখানেই তো সব যন্ত্রনার ক্ষণিকের উপশম.. কিন্তু, সময় যে অনেকটা বদলে গেছে। এখন যে এই কান্না মা'কেই কষ্ট দেবে..
তাই, এই কান্না শুধু নিজের কাছেই রাখো..
এ কান্না এখন তোমার! হয়তো শুধুই তোমার..
সময় সুযোগে নিরবে নিভৃতে জোরে জোরে কান্না করো.. চাপা কান্না, এই যন্ত্রণাময় চাপা কান্নার ভার সময়ের স্রোতে ক্রমশ বাড়ছে! আরো বাড়বে.. সে কথা হয়তো তুমিও জানা..
মনে রেখো, তুমি "অর্ণব"..
তুমি কে, সে তুমিই অনেক ভালো জানো..
তাই, সবকিছুর পরেও শেষ পর্যন্ত হাসিমুখেই পথটা শেষ করতে হবে তোমায়..
Comments
Post a Comment