চার বছর শেষ চাকরি জীবন, সাজিয়ে রাখলাম উদ্যাপন..
(16/02/2017 - 16/02/2021)
---------------------
নিজেকে একটু অন্য জগতে নিয়ে যাওয়া,
একটু অন্য রকম কাজের অভিজ্ঞতা নেওয়া,
জ্ঞান আহরণ, নিজেকে ব্যস্ত রাখা..
সমাজকে, জীবনকে আরো একটু কাছ থেকে বোঝার চেষ্টা..
নিস্পাপ শিশুদের সাথে মিশে যাওয়া..
তাদের বোঝা..
তাদের সঙ্গ..
সময়ের স্রোতে নিজের একটা গতানুগতিক সামাজিক/পেশাগত স্বীকৃতি, সমাজে নিজের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব..
সমাজ সচেতনতা,
নিজের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে সমাজের অন্ধকারকে আলোর পথে রূপান্তরের চেষ্টায়..
জীবনের আরো একটা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া..
যদি বলি জীবনে পথচলার আরো এক ভাগ্য পরীক্ষা, তাহলে সেটাও..
সবশেষে, নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলার জন্য অবশ্যই নিজের কিছুটা (কিছুটা শব্দটা ব্যবহার করলাম। এর পেছনে অবশ্যই ব্যাখ্যা, যুক্তি রয়েছে আমার কাছে..) নিশ্চিন্ত মানসিক ও অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, (অর্থ জীবনের সবকিছু কখোনোই নয়। তবে তা জীবনের অনেককিছুই..)
সবমিলিয়ে..
-----------------
দেখতে দেখতে চাকরি জীবনের চার বছর পূর্ণ হতে চলল আজ। গত তিন বছরে এই দিনটাতে ( 2018, 2019, 2020) অনেক অনে-ক লিখেছি। এ বছর 2021, আজ বেশি কিছু লিখতে ইচ্ছে করছে না। তাই অনেকটাই লিখে ফেললাম হয়তো। আমি লিখতে বসলে এমনটাই হয়
। যাইহোক, চাকরি জীবনের শুরুর দিন (16th February 2017 Thursday) থেকে আজ (16th February 2021 Tuesday) পর্যন্ত ধারাবাহিক সংক্ষিপ্ত রূপ নিম্নে সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করলাম..
সেইদিন (16/02/2017, বৃহস্পতিবার) শিক্ষক হিসেবে আমার কর্মজীবনে যোগদানকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের বেশকিছু ওয়েব এবং সোশ্যাল মিডিয়া লিঙ্ক -
1) আনন্দবাজার পত্রিকা : হুইলচেয়ারে শিক্ষক! মানবোই না, ‘দেখে নেওয়া হবে’ প্রধান শিক্ষিকাকে
2) The New Indian Express : Parents threaten to withdraw students from school to avoid 'cursed' disabled teacher in West Bengal
3)আনন্দবাজার পত্রিকা : রবি ঠাকুর পড়িয়ে চাকরি শুরু অর্ণবের
4) আনন্দবাজার পত্রিকা : লজ্জা , সম্পাদকীয় ২
5)আনন্দবাজার পত্রিকার অফিসিসিয়াল ফেসবুক পেজে : হাঁটতে পারেন না মাস্টারমশাই। তাই তিনি নাকি স্কুলে ঠিকমতো পড়াতেও পারবেন না!
6)আনন্দবাজার পত্রিকার অফিসিসিয়াল ফেসবুক পেজে: দিনভর স্কুলেই অপেক্ষা করেন অর্ণব, সঙ্গে ছিলেন বাবা-মা।
-----------------
বিগত তিন বছরে এই দিনটিতে ক্রমানুসারে স্মৃতিচারণ 
*এই পোস্টে ছবিটা এই মাসেই কিছুদিন আগে আমার কর্মস্থল স্কুলে তোলা।

Comments
Post a Comment