বাঁচতে হবে, বাঁচাতে হবে..

স্বজন হারানোর শোক বা কষ্ট না হয় ছেড়েই দিলাম! মৃত্যুর আগ মুহুর্ত, ১৯ দিন টানা খালি পেটে তীব্র খিদে নিয়ে একফোঁটা জল পর্যন্ত না খেয়ে কাটানো, কনকনে ঠান্ডায় গভীর জঙ্গলের পাশে দিনের পর দিন সেদ্ধ ভাত খেয়ে মাটিতে খড় বিছিয়ে অনিশ্চিত ঘুম.. সবটা, সবটাই আমি ফেস করেছি...


নিজের সাথে ক্রমাগত লড়াই করতে করতে এখন মাঝে মধ্যেই অনেক ক্লান্তি আসে! সারাক্ষণ যত‌ই কাজে থাকি, ব্যস্ততায় থাকি, ঘুরতে যাই.. তাও ক্লান্তি আসে, কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে! হয়তো সময় যত এগিয়ে চলবে এর পরিমাণ আরো বাড়বে সময়ের সাথে, সময় আরো কঠিন থেকে কঠিনতর হবে সেও আমার জানা! না এটা কোন স্বাভাবিক চ্যালেঞ্জ নয়। আর পাঁচটা চ্যালেঞ্জ উতরে যাওয়ার মতো কোন সূত্র নেই এর। পায়ের তলার মাটি ছাড়াই এ এক অনিশ্চিত পথে আমি এগিয়ে চলছি প্রতিদিন প্রতিনিয়ত..


কাউকে কিছু বলতে পারি না!

কষ্ট হলে শুধু লিখি অগোছালো..

আমি চেষ্টা করছি আপ্রাণ,

আমাকে চেষ্টা করতেই হবে, বাঁচতে হবে,

বাঁচাতেও হবে! দায়িত্ব এড়িয়ে আমি পালাতে পারি না! সে শিক্ষা মা আমায় দেয়নি.. আমার সমাপ্তি স্বাভাবিক নিয়মেই! আমি শেষ পর্যন্ত‌ই আছি হাসিমুখে! সৃষ্টিকর্তা সহায় হ‌ও আমার..





Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার