ওপারে কেমন থাকে জানি না...
ওপারে কে কেমন থাকে জানি না।
অনেকে বলে ভালো থাকে।
অনেকে বলে ওপারেই মুক্তি, শান্তি।
আসলে বিষয়টা যে ঠিক কেমন,
সেই অভিজ্ঞতা তো আমাদের কারোরই নেই। তাহলে? তাহলে এমন বলে কেন সবাই...
আমি জেনেছি জীবন সুন্দর।
জীবন খুশির, আনন্দের।
আমি জানলাম জীবন কুৎসিত।
জীবন কষ্টের আর সংগ্ৰামের!
আমি জানছি জীবন চলমান,
যদি শেষ পর্যন্ত তাকে টিকিয়ে রাখা যায়!...
( 15/10/2021)
Comments
Post a Comment