কাজ কেরিয়ার....
কাজ কেরিয়ার সময়ের থেকেও যেন দ্রুত পরিবর্তন হচ্ছে। অন্তত বর্তমান সময়ে দাঁড়িয়ে এ কথা অনেক বেশি প্রযোজ্য। আজকে কেউ যে কাজটা করছে, আগামী ১০ বছরে সেই কাজের চাহিদা থাকতে পারে আবার নাও থাকতে পারে। প্রতিটা কাজের ক্ষেত্র আলাদা। প্রতিটা কাজেই প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। ছোট বড় কাজ কিছু নেই। সকল কাজই সমান। এটা যে যার কাছে। যে যেমন কাজ ভালোবাসে। তাছাড়া সময়, সুযোগ, পরিবেশ, পরিস্থিতি তো আছেই। একটাই কথা, যে কাজই হোক, কাজটা ভালোবেসে আনন্দের সাথে করা। যদিও সকল পরিস্থিতিতে এ কথা সবসময় কার্যকর নয়। যে কাজই হোক না কেন, সেই কাজে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা আবশ্যক। আর সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। তবেই পৃথিবীর যে কোন প্রান্তে টিকে থাকার লড়াইটা তবুও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব...
14/10/2021
Comments
Post a Comment