প্রায় সম্পূর্ণ অন্ধকার! ..

 


দেশের প্রথম সারির হসপিটালের একটিতে নিজের ট্রিটমেন্টের জন্য দেশের দক্ষিন প্রান্তে আছি বেশকিছুদিন হলো! বাকি জীবন কিভাবে বাঁচবো, কিভাবে টিকে থাকবো একা! এসবের পরিকল্পনা, ব্যবস্থা নিয়ে PMR এ consultation চলছে গতকাল থেকে! Doctor দের সাথে আমিই নিজে কথা ( অবশ্যই ইংরেজি। হিন্দির থেকে আমি ইংরেজি ভাষাতে বরাবরই সাবলীল..) বলি বরাবরই! মা সাথে পাশে থাকে! মা সব কথা বুঝতে পারে না! পরে বুঝিয়ে বলি যতটুটু বলা দরকার! আজ আমার assessment শুরু হলো! Doctor এর সাথে কথা বলতে বলতে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম মাঝে মধ্যে! Doctor ও তাই! তিনি শুধু শুনছিলেন! .. আমাকে একটা হোয়াইট পেপার আর পেন দেওয়া হলো কিছু লিখতে! লিখলাম দুই লাইন! সাথে একটা ছবিও আঁকলাম! .. প্রিয় কাছের ❤️ময় মুখগুলো ভীষণভাবে প্রতিমুহূর্তে আঁকড়ে ধরে স্পর্শ করে আছে আমায়! .. প্রায় সম্পূর্ণ অন্ধকার! ঘুটঘুটে অন্ধকার! আর‌ও অনেক অনেক অনেক বেশি ক্লান্ত!ভীষণ ভীষণ ভীষণ অজানা আর অনিশ্চিত এই পথ! চলছি.. জানি না!

20 june 2022

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার