বং কোথাও গিয়ে আমি বেশ ক্লান্ত!

 

শারীরিক প্রতিবন্ধকতা আসার পর থেকে, কিছু বছর আগে পর্যন্ত‌ও মা ভীষণ চিন্তা করত আমার পড়াশোনা, কাজ ( কেরিয়ার ) নিয়ে! আমি কী করবো, কীভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবো ইত্যাদি ইত্যাদি! আমি মাকে বলতাম, চিন্তা কোরো না মা! সব ঠিক হবে সুন্দরভাবে .. সময় বয়েছে, চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ নিয়েছি, পার করেছি সব, একটা কাজ নয়, দুটো কাজ নয় একাধিক কাজ আমি করেছি, নিজ উপার্জন এবং কাজ ছেড়েওছি 😎.. ইয়েস আই আ্যম! ..


আছি.. চলছি..চলছে.. অর্থনৈতিক উপার্জন যা করি খুব কম কিছু নয়! নিজের সখ, ইচ্ছে পূরণ থেকে শুরু করে কাছের মানুষগুলোর সখ ইচ্ছে পূরণ, গাড়ি বাড়ি, দেশ বিদেশ ট্রিপ, সামর্থ্যের মধ্যেই 😎.. পড়াশোনা, কাজ, কেরিয়ার সব মিলিয়ে গতানুগতিক সফলতা বলতে যা বোঝায় সেটাই.. কেরিয়ার সিফট, জব সিফট নিয়ে আর খুব বেশি চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছে নেই আপাতত.. পরিস্থিতিও নেই হয়তো! এবং কোথাও গিয়ে আমি বেশ ক্লান্ত! থেমে যাইনি! চলছি! চলছে..

- 30 June 2022

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার