আমি আসলেই অনেক বেশি ক্লান্ত
কি বলি কি করি বুঝে উঠি না! মাঝে মধ্যে সবকিছু অনেক বেশি এলোমেলো অগোছালো লাগে!
আমার মাথা এখনও যে কাজ করছে এটাই অনেক বড় কথা! এখনও এই যে দাঁত কেলিয়ে হাসি এটাই অনেক বড় ব্যাপার! এই দীর্ঘশ্বাস, এই শূণ্যতা হয়তো কখনোই আর পূরণ হওয়ার নয়! ..
চিকিৎসা বিজ্ঞান দিনে দিনে উন্নত হচ্ছে! আমেরিকাতে সম্প্রতি ক্যানসারের ওষুধও সফলতা পেল! দেশের চিকিৎসার মান তো বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর হেল্থ কেয়ার সিস্টেমের সাথেই পাল্লা দেয়/ মধ্যেই অবস্থান করে। একটা সময় ভাবতাম, কেরিয়ার কাজ মোটামুটি একটা জায়গা হয়ে যাক। সময় যাক। চিকিৎসা বিজ্ঞান আরও উন্নত হবে। দেশে এবং বিদেশে। প্রয়োজনে বিদেশেও পাড়ি দেব চিকিৎসার জন্য। হায়! আমার রোগটি খুব সহজ। অথচ এর কঠিন থেকে কঠিনতম রূপটাই আমার উপরেই পড়ল! দেশে তো বটেই। দেশের বাইরেও নানান জায়গায় আমার খোঁজ নেওয়া শেষ! পরিচিতি-বন্ধুবান্ধব ( আমারই বন্ধু ডাক্তার, যে বিদেশ থেকে পড়ে এসে দেশের প্রথম সারির এক হসপিটালে কর্মরত ) সহ সবার কাছ থেকেই! ক্লান্ত! আমি আসলেই অনেক বেশি ক্লান্ত! ..
9 June 2022
Comments
Post a Comment