সময়ের টানাপোড়েনে-পালাবদলে

 

সময়ের টানাপোড়েনে-পালাবদলে চোখের কোণে জল নিয়েই লড়তে লড়তে হাসতে হাসতে এগিয়ে এসেছি এতটা পথ! চলছিও ........ প্রতিদিন........ প্রতিমুহূর্তে কি ভীষণ এক কঠিন সংগ্রাম নিজের সাথে! কি বলি, কি করি ........ "কিপ্যাড" জানে সব! কতকিছু অগোছালো লিখি! কতকিছু লিখতে গিয়েও থমকে যাই, লেখা হয় না! বলা হয় না! শূণ্যতা - দীর্ঘশ্বাস! কিছু একটা খুঁজে চলি! অপেক্ষা ........ শুরুটা যখন হয়েছে, শেষটাও একদিন হবে! সবার‌ই একদিন কোথাও না কোথাও গিয়ে থামতে হবে! সবাইকেই একদিন থামতে হবে! এই থামাটা ভীষণ অজানা - অনিশ্চিত! আমার থামাটা আর পাঁচজনের মতো হবে না! এ থামাও হয়তো হবে ভীষণ ভীষণ ভীষণ নিস্তব্ধতায় আর কান্নায়! যদিও জানি না, আমার জন্য চোখের জল কেউ ফেলবে কিনা, কেউ থাকবে কিনা তখন! আমার কাছে আমাকে স্পর্শ করে! হয়তো থাকবে কেউ-কেউ! কিংবা হয়তো নয়! জানি না! এখনও অনেক কাজ বাকি! কিছু ইচ্ছে পূরণ, স্বপ্ন পূরণ বাকি! চলছি ........ নিজেকে আমি নিঃশেষ করবো না কখনো! কারণ, অনেএএএএএএএএ-ক! অথচ সবচেয়ে আগে, সবার আগে আমরাই সেটাই করার কথা ছিল! ........


13 July 2022

Comments