অগোছালো ভাবনার বুনন...

 তুমি যা দেখছ, শুনছ, আমি তো তা নাও দেখতে পারি অর্ণব। আবার, এর বিপরীত ও হতে পারে। আসলে আমাদের দেখা, শোনা অনুভব এসবের বাইরেও একটা জগৎ আছে অর্ণব। কতিপয় মানুষ ছাড়া যার খোঁজ কেউ রাখে না। রাখার চেষ্টাও করে না। প্রয়োজন‌ও নেই!

সবাই ভাবতে পারে। সবাই। কতিপয় মানুষ ছাড়া সেই ভাবনার প্রকাশ‌ও করে ফেলে। মাধ্যমটা যে যার ভিন্ন ভিন্ন। অবহেলা, অপমান কর না সেই কতিপয় মানুষগুলোকে অর্ণব। সবাইকে সম্মান করে যাও, এভাবেই।

ভাবনার বুনন গুলো আরও অগোছালো হয়ে ওঠুক তোমার। তুমি আ‌র‌ও অগোছালো ভাবনার বুনন বুনতে থাক প্রাণ ভরে। আগামীর জন্য। নিজের জন্য। ইতিবাচকভাবেই সামনে এগিয়ে চল আলোর পথে....

©️ অর্ণব
১২ই অগাস্ট ২০২০, বুধবার।

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার