প্রশ্নের শেষ নেই

◼️ প্রশ্নের শেষ নেই। প্রশ্ন ছিল, আছে, থাকবেও।

◼️ একদম সঠিক, সম্পূর্ণ বলে কিছুই নেই।
হবেও না কোনদিন।

◼️ আলোর পাশে অন্ধকার থাকবেই।
নাহলে আলোকে আলোর রূপে দেখাই যাবে না। তাই বলে একেবারে অন্ধকার নয়।

◼️ প্রশ্ন এবং উত্তর চলুক কম বেশি।
কেউই একা চলতে পারবে না।

◼️ দুঃখ না থাকলে সুখের উপস্থিতি পাওয়া অসম্ভব।

◼️ সমস্যাগুলোকে সমাধানের চেষ্টা করা হোক। শক্তি দিয়ে নয়। মানবিক ভাবে। আলোচনায়। সমস্যা আসুক। তবে একটু মানবিক ভাবেই। না হলে, সমাধান‌ই হারিয়ে যাবে।

◼️ জীব ও জড় তার মনের ভাব প্রকাশের জন্য শৃঙ্খলতা বজায় রেখে আর‌ও বেশি করে মুক্ত হোক।

◼️ জীবন আর‌ও মানবিক হয়ে উঠুক। চেষ্টা করুক মানবিক হতে।

◼️ কিছু শব্দের অর্থ ব্যাপক। গভীরতা অনেক।অনেক স্তর। ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ। আমার মতো অজ্ঞ মানুষ অন্তত সেই অর্থের গভীরতা ছোঁয়ার মতো সাহস রাখি না।

বিতর্কে যাব না। ইচ্ছেও নেই। এ বিতর্কের শেষ নেই। কাউকে বোঝাতেও নয়। ব্যক্তিগত অভিমত লিখিত ভাষায় নীরবে প্রকাশ করলাম মাত্র। কি নিয়ে লিখলাম হয়তো নিজেই জানিনা।



©️ অর্ণব
১৫ই আগস্ট ২০২০

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার