ভালো থাকা, অনুপ্রেরণা
~ ভালো থাকা,
অনুপ্রেরণা 😀 ~ভালো থাকা, ইতিবাচক থাকাটা সম্পূর্ণ নিজের ওপরেই নির্ভর করে। ভালো থাকা, ইতিবাচক থাকা বা নিজেকে ভালো রাখাটা কোন মোটিভেশনাল স্পিকারের অনুপ্রেরণামূলক কথার ওপর নির্ভর করে না। সে যত বড় মোটিভেশনাল স্পিকারের অভিজ্ঞতার কথাই হোক না কেন। আসলে সেই অর্থে অনুপ্রেরণা বলতে জগতে মনে হয় কিছুই নেই। নিজেই নিজের অনুপ্রেরণা বললেই মনে হয় ভালো হয় বিষয়টা। প্রত্যেকের জীবনের গল্পটা ভিন্ন, অভিজ্ঞতা, সমস্যাও ভিন্ন ভিন্ন। তাই সমাধান, সমাধানের পথ খোঁজাটাও ভিন্নই হয়। দায়িত্ব নিয়েই বলছি। আমার জীবনের অভিজ্ঞতা অন্তত সেই কথাই বলে!
আমার এই লেখাটাও কাউকে অনুপ্রেরণা জোগানোর জন্য নয়। কেউ অনুপ্রেরণা পেয়ে থাকলে সেটা অন্য বিষয়। শুধুমাএ নিজে ভালো থাকার জন্যই এই লিখিত প্রকাশ। আমি ভীষণ স্বার্থপর! তবে এই স্বার্থপরতার বাইরে গিয়েও মনে থেকে চাই সবাই ভালো থাকুক।
হাজার বাধা, কষ্ট, দুঃখকে উপেক্ষা করে মন থেকে যদি মনে হয় আমি ভালো আছি। তাহলে ভালোই থাকা যাবে। সারাজীবন...
- ©️ অর্ণব।
১৬ই আগস্ট ২০২০
Comments
Post a Comment