কথা

কথার ওপর কথা চাপা পড়ে,

আসল কথাগুলো বলাই হয়ে ওঠে না।
মনে ভাবি, একের পর এক সাজি-য়ে, গুছি-য়ে
কথাগুলো বলার। কথা বলা হয়। পরে মনে হয়,
আরো অনেক কথা ছিল। আর‌ও অনে-ক কথা বাকি রয়ে গেল! বলাই হয়নি!
এভাবেই কখন যে কথার গভীর স্রোতে নিজেকে হারিয়ে ফেলে এক বদ্ধ পাগলে পরিণত হ‌ই বারেবারে বুঝতেই পারি না।
সবটাই গোলমেলে।
সময়, জীবনটাও মনে হয় তাই!
সময়ের‌ই যত দায়, দোষ!
কথার ওপর কথা চাপা পড়ে যায়,
আসল কথাগুলো আর বলাই হয়ে ওঠে না!
আসল কথাগুলো আর বলা হয়ে ওঠেনি!
- অর্ণব।
২১ শে আগস্ট ২০২০, শুক্রবার।

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার