~ আপন সকাল ~

 ~ আপন সকাল ~

মনে হয়, প্রতিটা সকাল কত আপন।
ঘুম ভাঙ্গার সাথে সাথেই বিশ্বাস করায়,
পরম স্নেহে,
অনেক আদরে আশা নিয়ে ভরসা যোগায়।
জগতের সবথেকে সুন্দরতম একটি দিন সে আজ উপহার দেবে ভালোবেসে।
হারানো সব কিছু খুঁজে দেবে,
স্বপ্নগুলো সত্যি হবে এক নিমেষে।

পরম বিশ্বাসে এভাবেই শান্তি পাই।
ফিরে পাই আশার আলো!
ভরসা কাউকে করতেই হয়,
অন্তত এই সকাল ভালো।

©️ অর্ণব
২৭ শে আগস্ট ২০২০, বৃহস্পতিবার



Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার