চোখের পলক
চোখের পলক ফেলতে না ফেলতেই সব শেষ।
সৃষ্টিও তো হচ্ছে সমান তালেই।
তুমি তা সবসময় টেরও পাওনা অর্ণব।
অনেকেই টের পায় না।
সৃষ্টি ধ্বংসের এ কি এক উৎসব?
সব জেনেও চারিদিকে এতো কলরব!
এটাই কি নিয়ম?
এটাই কি জগতের দিনলিপি?
এটাই কি অভিনয়?
ওহ্, আমরা তো হয়তো সবাই অভিনেতা!
তুমিও তো তাই অর্ণব!
মঞ্চটা এক।
চরিত্রগুলো ভিন্ন ভিন্ন।
কখনো আবার একাধিক চরিত্রে একই অভিনেতা।
কি বিচিত্র সময়ের রূপান্তর!
সবই সময়ের খেলা!
সময় তার আপন গতিতে,
আপন নিয়মেই এগিয়ে চলে।
তুমি শুধু তাকে অনুসরণ করে ছোঁয়ার চেষ্টা করে যাও।
বেশ, এগিয়ে চল সময়ের সাথে।
শিখর ছুঁতে হবেই তোমায়...
©️ অর্ণব
১১ ই অগাস্ট ২০২০, মঙ্গলবার।
Comments
Post a Comment