স্বাধীন খুশি

 


স্বাধীন খুশি 

  -----------------

খুশির খবরে মন্দা ভীষণ।

অনেক দাম, তার যে এখন।


তাও জোর করে,

বেশি টাকা দিয়ে শুধু কিছু খুশি কেনা!

টাকা দিলেও,

জুটছে না তা, বলছে না না না না।


দু`বেলা দুমুঠো,

জুটছে না ভাত পেটে কিল মেরে বসে।

তাও খুশি চাই,

না হয় শুধুই খুশির ছদ্মবেশে!


পৃথিবী ক্রমশ অচেনা লাগছে।

হঠাৎ করে,

না বলে কিছুই অনেকে দীর্ঘ ভ্রমণে যাচ্ছে!

আপনজনেরা কষ্ট পাচ্ছে!


খুশির খবরে মন্দা ভীষণ!

অনেক দাম, তার যে এখন!


জানিনা এর শেষ কোথা পাই,

এক টুকরো স্বাধীন খুশি চাই!

আমরা সবাই...


 -  ©️ অর্ণব

        ১৪ই অগাস্ট ২০২০, শুক্রবার।


Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার