চাপা কান্না
ইদানিং চাপা কান্নাদের ভিড়টা একটু
বেড়েই গিয়েছে।
প্রতিনিয়ত, প্রতিমুহূর্তে!
মনে হয়, অনেক জোরে জোরে চিৎকার করে
প্রাণ খুলে একটু কেঁদে নিই।
কিন্তু কান্নারা আসেনা। আসেই না!
ভয় পায়! লজ্জা!
কাঁদতে পারিনা।
মনে হয়, একেবারে শান্ত,
নিস্তব্ধ একটা জায়গা যদি পেতাম
একটু কাঁদার জন্য!
তাহলেই কি কাঁদতে পারতাম প্রাণ খুলে!
হয়তো পারতাম, কিংবা নয়!
আচ্ছা, ঘুমের মধ্যেই
একটু কেঁদে নেওয়ার সুযোগ যদি পেতাম!
তাহলে তো কেউ জানতে পারত না।
একেবারে একা!
চাপা কান্না!
একটু জোরে জোরে চিৎকার করে
প্রাণ খুলে কাঁদতে চাই!
ইতিবাচক ভাবেই কাঁদতে চাই।
আলোর পথে,
বাঁচার জন্য!
- ©️ অর্ণব
২০ আগস্ট ২০২০, বৃহস্পতিবার
Comments
Post a Comment