সময়ের গুরুত্ব, সময়কে সম্মান, সবার জন্যই একথা সমান
⏰ সময়ের গুরুত্ব,
সময়কে সম্মান।
সবার জন্যই একথা সমান।
-------------------------------------
সময়ের প্রবাহমানতা ও রূপান্তরে, আজকে পৃথিবীর বিভিন্ন কোণে, সারাক্ষণ চেয়ারে বা হুইলচেয়ারে গুটিকয়েক মানুষ বসে যদি না থাকত, তাহলে পৃথিবী আজকে তাদেরকে পৃথিবীর বিভিন্ন কোণে প্রতিনিয়ত ছুটতে ও হাঁটতে হাঁটতে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখতে পেত, কি পেত না, সেই প্রসঙ্গে নাই-বা গেলাম 😀।
সময়ের মূল্য প্রত্যেকেরই রয়েছে। কাজটা সবাই করে। বিভিন্ন রূপে, বিভিন্ন ভাবে, বিভিন্ন ক্ষেত্রে। কেউ ছুটে, কেউ হেঁটে, আবার কেউবা সারাক্ষণ চেয়ারে বা হুইলচেয়ারে বসেও। এই নয় যে, ছুটে হেঁটে কাজ করা মানুষগুলোরই শুধু সময়ের অভাব। আর, চেয়ারে বা হুইলচেয়ারে সারাক্ষণ বসে থাকা মানুষগুলোর সময় প্রচুর। ধারনাটা একদমই ভুল। ক্ষেত্র বিশেষে বিষয়টা অনেকসময় বিপরীতও হয়ে দাঁড়ায়।
যাইহোক, সময়ের গুরুত্বটা সবার জন্যই সমান। সময় নিজেও তা ভালো করে জানে এবং মানে। মানুষের কাজ, মানুষকে সম্মান করার পাশাপাশি মানুষের সময়টাকেও গুরুত্ব দেওয়া ও সম্মান করা উচিৎ।
- ©️ অর্ণব
১৭ই আগস্ট ২০২০
Comments
Post a Comment