আমার প্রথম সার্জারি ( Atlantoaxial Dislocation ) , ৭ই আগস্ট ২০০১, মঙ্গলবার,

    আমার প্রথম সার্জারি ( Atlantoaxial Dislocation ),

   ৭ই আগস্ট ২০০১, মঙ্গলবার,

   প্রাণে_ফেরা,

দীর্ঘকালীন প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো ব্যবস্থা যেদিন এই প্রাণটার জন্য সহায়ক হয়েছিল। একটা প্রাণ অন্তত বেঁচে গিয়েছিল! না হলে আজ এই লেখাটুকুও অন্তত সে লেখার কথা ভাবতেও পারত না! সেই প্রাণটা আমি! আজ থেকে ১৯ বছর আগে, ২০০১ সালের ৭ই আগস্ট মঙ্গলবার। ভেলোরের C.M.C. তে আমার প্রথম সার্জারির ( দ্বিতীয় সার্জারি ১৪ই আগস্ট ২০০১, মঙ্গলবার। ) দিন আজ। মজার কথা, আমার জীবনে দু দুটো বড় সার্জারি‌ই আমার জন্মদিনের দিন ( ১২ই ডিসেম্বর ১৯৮৯, #মঙ্গলবার। মূলত বারটা )। 

ওই সময় দাঁড়িয়ে শতকে একটা ওই সার্জারি হয়। বাঁচেও খুব কম জন। বাঁচলেও শারীরিক বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি নিয়ে। প্রসঙ্গত, আমার আজকের শারীরিক অবস্থার সাথে সার্জারির কোনভাবেই কোন যোগ নেই। দুটি সম্পুর্ন ভিন্ন মেরু।

আমার সার্জারি নিয়ে লিখতে গেলে অনেক অনেক উপন্যাস হয়ে যাবে হয়তো। হাজার হাজার স্মৃতি। কোনটা লিখব, কোনটা লিখব না সেটাই ভেবে ঠিক কলতে করতেই পাতার পর পাতা শেষ হয়ে যাবে 😀। না আজ বেশি লিখব না। তবে বলব কথায় আগামীতে। ভিডিও আকারে। সময় পাচ্ছি না। সময় করে এই অভিনব জীবনের কথাগুলো রেখে যেতেই হবে আগামীর জন্য। রেখে যাবই...

যাইহোক, শুভেচ্ছা নিজেকে! এগিয়ে চল...

           ©️ অর্ণব

           ৭ই আগস্ট ২০২০, শুক্রবার।

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার