না চিলেকোঠা, তোমাকে বলিনি

না চিলেকোঠা

 তোমাকে বলিনি ~


না চিলেকোঠা ( ২ রা আগস্ট ২০২০ ) তোমাকে লিখছি না! কাকে লিখছি তাও জানিনা। আমি নিজেও নয়! তবে, লিখছি! লিখতে হচ্ছেই! ধরে নিও, ভার্চুয়াল জগতের একের পর এক পাতায় চিলেকোঠাকে লেখা কোন এক সন্তানের অন্তরের আকুতি, আর্তনাদে মিলেমিশে একাকার হয়ে যাওয়া পৃথিবীর কোন এক ছোট্ট কোণে থাকা নাম না জানা আরেক সন্তানের অন্তরের অন্তঃস্থল থেকে!

তুমি ( তুমিই বললাম। আপনি বললে এ লেখা লিখতে পারব না আমি! ) অনেক দূরের! আবার অনেক কাছের‌ও হয়তো! এই দূরে কাছের বিষয়টা আমার কাছে বেশ গোলমেলে। যাকে কোন দিন দেখিনি ( হয়তো দেখাও হবে না কোনদিন! )। যার সম্পর্কে তেমন কিছু জানি‌ই না। তাকেও তো কাছের মনে হয় আমার! আপনজন! সময়ের ব্যাবধান!

জীবন আর মৃত্যুর সংজ্ঞাটা আজ‌ও অজানা!
হয়তো জানার চেষ্টা বা স্পর্ধা করাও বৃথা!
জীবন‌ই কি মৃত্যু!
নাকি, মৃত্যুই জীবন!
২৫ শে আগস্ট ২০১৫!
নিশ্চয়ই তুমি শুনতে পাচ্ছো!
জানি, ধর্ম, দর্শন, বিজ্ঞান তাদের দৃষ্টিকোণ থেকে অনেক যুক্তি দেয়। মনে হয় সবটাই ঠিক। না হয় মেনেই নিলাম! তবে আংশিক!

এর‌ই মাঝে ঘটে চলা কত খেলা।
লুকোচুরি। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, স্বপ্ন,
সুখ, দুঃখ, হাসি, কান্না, ঝগড়া,
হঠাৎ করে হারিয়ে ফেলা! স্মৃতি!

সবটাই কি অভিনয়!
সময়ের ছদ্মবেশে সময়ে‌র‌ই সংজ্ঞাহীন রূপান্তর! আসলেই আমি কে... তুমি...

জীবন আর মৃত্যুর পরেও একটা জগৎ!
যা অজানাই রয়ে যাবে আদি অনন্তকাল ...
একবার, আর একবার যদি ফিরে পেতাম
কয়েকটা দিন! মাত্র কয়েকটা দিন! একটা সুযোগ!

ভুলে থাকার অভিনয়!
জীবনটাই তাই!
সময় চলমান! চলমানতা!
স্মৃতি! স্মৃতির সময়!
বাস্তবতায় বয়ে চলা!
প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা!
সবার সাথে কিংবা একাকী নির্জনে আপন মনে!
সামনে দেখার রহস্য উন্মোচনে!
সময়ের ছদ্মবেশে,
সময়ে‌র‌ই সংজ্ঞাহীন রূপান্তর!
নিরন্তর!

তবুও ভালো থাকা!
ভালো আছো বলার সাহস রাখা!
ভালো থেকো, ভালো রেখো নিঃশেষ পর্যন্ত!

---------- ❤️🌼🙏 ----------

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার