শিখতে চাই...
মাঝে মধ্যে মনে হয়, জীবন থেকে অনেক কিছুই পেয়ে গেলাম। হয়তো বা একটু বেশি-ই পেলাম, যা আমার পাওয়ার ছিল না।
আবার মনে হয়, কিছুই তো পেলাম না। সবথেকে বড় কথা কিছুই শিখতে পারলাম না। যতটুকু শেখার কথা ছিল আমার, তার সিকিভাগও তো শেখার সুযোগ বা সময় কোনটাই পেলাম না।
আর কিছু পাই বা না পাই, এই শেখার লোভটা আমার চিরদিনের। যে লোভকে আমি বশ মানাতে পারিনি আজও।
আরও শিখতে চাই। প্রতিনিয়ত, প্রতিমুহূর্তে। জীব ও জড় সবার থেকে। সারাজীবন শিখে যাওয়ার সময় ও সুযোগটা পেলে- ই জীবন বলে যদি কিছু থাকে তার বৃত্ত পূর্ণ হবে কিছুটা...
©️ অর্ণব
২৩ শে আগস্ট ২০২০, রবিবার।
Comments
Post a Comment