আর এটাই সবচেয়ে বড় বাধা..
পড়াশোনা, কাজ, কেরিয়ার, সফলতা..
কোনকিছুই বেশি কঠিন নয় আসলে! আর এখন তো কত্ত সুযোগ চারিদিকে! আমাদের সময় সেটাও একটা বিশাল বাধা ছিল! হাজার প্রতিকূলতা সত্ত্বেও চেষ্টা করলে সফলতা অর্জন করা যায়! ..সময়ের বয়স বাড়ে,
সময় কমতে থাকে!
আর এটাই সবচেয়ে বড় বাধা,
প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় ক্রমশ..
আরও একটু সময় পেলে হতো!
পেতে পারি আবার নাও পারি!
আরও বেশি অনিশ্চয়তার পথে এগিয়ে চলছি!
ক্লান্তি, ভীষণ ক্লান্ত আমি,
হয়তো!
দম বন্ধ লাগে..
ভালোবাসা-মায়ার মুখগুলো ভেসে আসে প্রতিক্ষণে!
আত্মা বলে যদি কিছু থাকে! আত্মিক এ ভালোবাসা! যা আমার নিঃশেষ পর্যন্ত প্রবাহমান..
- 14/01/2022
Comments
Post a Comment