চোখের জল জমতে জমতে মনের ভেতরটা দগদগে হয়ে গেছে!
চোখের জল জমতে জমতে মনের ভেতরটা দগদগে হয়ে গেছে! একটু প্রাণ জুড়িয়ে কান্না করতে ইচ্ছে করে! মনে হয়, একটু কান্না করলেই যেন শান্তি পাই! কান্না করলে তো একটু ভালোই হয়! কান্না করাটা এই মুহূর্তে হয়তো আমার ভীষণরকম দরকারও! কিন্তু, কান্না করতে গিয়ে, থেমে যাই! সবাই যে দেখছে! মনে হয় লজ্জা করে! কত কত প্রশ্ন এখুনি আমার দিকে ধেয়ে আসবে! আমার কান্নার কারণ?
একটা জায়গা চাই!
নির্জন, নিস্তব্ধ, চিরসবুজ একটা জায়গা..
যেখানে কেউ জানতে চাইবে না,
আমার কান্নার কারণ...
সহানুভূতি দেখাবেও না...
আমি শুধুই কান্না করব প্রাণ জুড়িয়ে!
সময় যত এগিয়ে চলছে,
চোখের জল জমতে জমতে মনের ভেতরটা আরও দগদগে হয়ে আসছে...
আমি কান্না করতে চাই!
( ১৪ মে ২০২১ )
Comments
Post a Comment