এখন তো ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া হয়েছে...
এখন তো ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া হয়েছে।
এ দিবস, সে দিবস কতো কিছু ব্যাপার...
যে দিবসের নামই কখনও শুনিনি,
এখন সে দিবসেও সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার এক প্রতিযোগীতায় লেগে পড়ি। স্রোতে গা ভাসিয়ে দিয়ে প্রতিযোগীতামূলক পোস্ট করতে আমারও যে মন চায় না তেমনটা ঠিক নয়। আসলে সবাই করছে, তাই আমিও করব। এই চিন্তাধারা থেকেই, কে যেন এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে একপ্রকার বাধ্য করে। বাধ্য করে এই প্রতিযোগীতায় নেমে পড়তে। হয়তো আমি জানিও না, দিবসটি ঠিক কী নিয়ে, কেন, কীভাবে ইত্যাদি ইত্যাদি। অথচ একটা পোস্ট করতে হবে। সবাই করছে, তাই আমাকেও একটা কিছু পোস্ট
করতেই হবে দিবসটি উদযাপনের জন্য। ব্যাস এইটুকুই জানি...
বিশেষ একটি কারণে, বিশেষ একটি ঘটনার প্রেক্ষিতে, একটি বিশেষ দিন উদ্যাপন কিংবা স্মরণ করার অবশ্যই আবশ্যকতা রয়েছে। রয়েছে তার ইতিবাচক দিক, উপযোগীতা, রয়েছে অসীম তাৎপর্যও। কিছু বিশেষ দিন উদ্যাপন করতে বেশ ভালো লাগে, মন চায়। মনে হয় দিনটি উদ্যাপন না করলেই যেন দিনটি সম্পূর্ণ হলো না। আবার, কিছু বিশেষ দিনে, মনে হয় দিনটি উদযাপন করি।
কিন্তু কীভাবে উদ্যাপন করব ?...
উদ্যাপনের নিয়ম ঠিক কেমন...
কয়েকটি ছবি,
কিছু লাইন লেখা, আবৃত্তি, গান...
স্মৃতিচারণ, কিংবা বুকে জড়িয়ে ধরে কাউকে বলা,
"আমি তোমায় খুব ভালোবাসি"
ব্যাস,
এইটুকুই...
কেমন জানি লজ্জা হয়!
মনে হয় আদিখ্যেতা করছি...
কিছু চোখে, চোখ রেখে কথা বলা যায় না,
বলতে পারি না,
"আমি তোমায় খুব ভালোবাসি...
তুমি আমার অস্তিত্ব,
তুমি আমার শুরু এবং তুমিই আমার সমাপ্তি..."
সবকিছু সবসময় ছোঁয়া যায় না,
কিছু শূণ্যতায় পূর্ণতাও খুঁজে নিতে হয় কখনও কখনও...
শূণ্যতাই যেন অজান্তে রূপান্তরিত হয় ক্ষণিকের পূর্ণতায়...
একটা দিবস!
একটা দিন,
একটা বিশেষ দিন কিংবা জীবনের প্রতিটা দিন...
~ অর্ণব
Comments
Post a Comment