আমার জায়গায় যদি আপনি থাকতেন, আপনি অনেক আগেই থেমে যেতেন

 

যে মানুষটার দু'টো হাত নেই,
দুটো পা নেই,
যে দুটো চোখে দেখতে পায় না,
কানে শুনতে পায় না,
কথা বলতে পারে না...

যে শিশুটি তার মা-বাবা, তার আপন কাউকে কখনও দেখেনি, জানেনা। কিংবা অনেক আগেই তাদের চিরতরে হারিয়েছে...

তাদের থেকেও কি তোমার জীবনের পথ চলা কঠিন? তাদের থেকেও কি তোমার কষ্ট বেশি?

তোমার তো সব আছে...
আছে মা, বাবা, পরিবার, কাছের মানুষজন...
তবুও তুমি বলো এ জীবন মৌলিক-কঠিন-অনিশ্চিত????

না, জীবনের তুলনা আমি কখনও কারোর সাথে করিনি, করছিও না। সবার জীবনের পথচলা ভিন্ন। সমস্যাও ভিন্ন ভিন্ন। আমি প্রত্যেকের জায়গা থেকেই প্রত্যেকের সমস্যা জানার-বোঝার চেষ্টা করি। সবার অনুভূতি, আবেগকে সম্মান করি‌।

তবে কোথাও গিয়ে,
কখন‌ও কখনও কিছু ভিন্নতার মাঝেও একেবারে কিছু স্বতন্ত্র মৌলিক কিছু জীবন থাকে। আমি তাদের মধ্যেই পড়ি। আসলে আমাকে দেখে কেউ বুঝতে পারে না কিংবা আমি বুঝতে দিও না আমার আমাকে। সবাই ভাবে, এইতো বেশ...

একমাত্র একজনের ( স্টিফেন হকিং ) জীবনের সাথে আমার কিছুটা ( তাও কিছুটা ) মিল খুঁজে পেয়েছিলাম...
কিন্তু সময়ের সাথে সাথে দেখেছি তাঁর জীবন, পরিবেশ, পরিস্থিতি সবমিলিয়ে আমার জীবনের ধারে কাছেই নেই! আমি অনেক এগিয়ে...

তিনি আজ শশরীরে এই পৃথিবীতে থাকলে তাঁর সাথে আমি অবশ্যই একবার যোগাযোগ করার চেষ্টা করতাম এবং বলতাম,
"স্যার, হয়তো শারিরীক কষ্ট আমার থেকেও হাজার গুণ বেশি আপনার। আপনি জীবনের অনেকটা সময় পরে চ্যালেঞ্জ ফেস করেছেন। আপনাকে একা লড়তে হয়নি। প্রতিমুহূর্তে চ্যালেঞ্জকে উতরে যাওয়ার মতো যথেষ্ট সাপোর্ট না চাইতেই আপনি পেয়েছেন। পরিবেশ পরিস্থিতি কোথাও গিয়ে আপনার পক্ষে প্রতিমুহূর্তে সহায়ক হয়েছে আপনার জন্য। কিন্তু আমি অ-নেক এগিয়ে। অনে-কটা আগেই আমি এই কঠিন থেকে কঠিনতর চ্যালেঞ্জের সম্মুখীন! নূন্যতম সময়টুকুও পায়নি আমি নিজেকে একটু গুছিয়ে নেওয়ার! এই মুহূর্তে আমি একা! একদম একা! আমি জানি কিভাবে একা চলতে হয়! তবে জানি না, এই মৌলিক কঠিন চ্যালেঞ্জকে সাথে নিয়ে কিভাবে একা চলতে হয় কিছুটা সময়! কেউ চলেছে কি আমার আগে? আছে এমন কেউ? খোঁজ দিন তেমন এক জীবনের...

আমার জায়গায় যদি আপনি থাকতেন, আপনি অনেক আগেই থেমে যেতেন..."

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার