অবাক হ‌ই না, করে এখন সবকিছু কত সহজ আমার কাছে...

ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, যোগাযোগ...
পড়াশোনা, কাজ, কেরিয়ার পরিকল্পনা...
এখন কত্ত সহজ সবকিছু!
দুনিয়া পুরো হাতের মুঠোয়...

অন্তত ১০ টা বছর পরে জন্ম নিয়ে যদি এই সময়টার মধ্যে দিয়ে চলতাম, তাও অনেকটা নিশ্চিন্ত থাকতাম! এত-টাও কষ্ট হতো না আমার...

আমার কাছে সবকিছু থেকেও,
সময়, পরিস্থিতি আমাকে খুব কম‌ই সাথ দিয়েছে!

কত সুযোগ আমি হাতছাড়া করতে বাধ্য হয়েছি
একাধিকবার। কিচ্ছু করার ছিল না...

আজ‌ও কত সুযোগ চারিদিকে,
কত কিছু করার আছে...

অথচ, আমার কাছে সময় এবং অনুকূল
পরিস্থিতি আজ‌ও নেই! আমার কাছে সবকিছু থেকেও আজ আমি নিঃস্ব, নিরুপায়, অসহায়! একটা হুইলচেয়ার নিয়ে প্রতিকূল সময়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে অবিরাম দৃপ্ত কণ্ঠে এগিয়ে চলা আসলেই কোথাও গিয়ে বে-শ কঠিন! আর আমাকে সেটাই করতে হয়েছে, আমাকে সেটাই করতে হয় প্রতিনিয়ত! না হলে অনেক আগেই জীবন থেমে যেত...

আমার কাছে এখন কোন বিষয় আর অবাক কিংবা কঠিন মনে হয় না। সবকিছু কত সহজ আমার কাছে। শুধু জীবনে খুশি হয়ে নিজেকে টিকিয়ে রাখাটাই‌ আমার কাছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ...


   ৩০ মে ২০২১

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার