প্রকাশ পায় না...

ট্যালেন্ট সবার আছে। কারোর বেশি কারোর কম নয়। আমি তেমন মনে হয়নি কখনও। যিনি একজন  কৃষক, অর্থনৈতিক স্বচ্ছলতা যাঁর তেমন নেই, সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে সঠিক দিশায় এগিয়ে যাওয়া, প্রথাগত পড়াশোনা থেকে শুরু করে বড় বড় ডিগ্ৰি অর্জন করার সুযোগ যিনি পাননি, যাঁর জন্য সময় প্রতিকূল হয়েছে প্রতিনিয়ত! তিনিও আজ একাধিক গবেষণা পত্র লিখে ফেলতেন কৃষিক্ষেত্রের উপর। যা নিয়ে হয়তো ভাবতে হতো আজকের তাবড় তাবড় গবেষকদের...

প্রতিভা সবার থাকে, সবার মতো...

কিছু প্রতিভা সুযোগ পায়, সময় পায়,
প্রকাশ পায় বিশ্ব জুড়ে। কিছু প্রতিভা সুযোগ পায় না, সময় পায় না, প্রকাশ পায় না। আবার, কিছু প্রতিভা সুযোগ পাক কিংবা না পাক প্রকাশ করতে চায় না...

"মানুষ অভ্যেসের দাস", এ চলতি কথাটা
একেবারেই বেমানান লাগে কখনও কখনও...

   ৩০ মে ২০২১

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার