যখন ক্লান্ত হয়ে হাঁপিয়ে উঠি

 

যখন ক্লান্ত হয়ে হাঁপিয়ে উঠি,
কান্না করতে মন চায়!
মনে হয় অনেক অনে-ক কান্না করি...
খুব ইচ্ছে করে...
মনে হয়,
ঠিক এই বুকের কাছে এসে আটকে আছে
চোখের জল...
আজ‌ও আমার কান্নার শব্দ কে-উ শোনেনি,
দেখেনি চোখের জল...
যেদিন আমি কান্না করব,
সেই চোখের জলে আমি নিজেই হয়তো হারিয়ে যাব...
জানি না...

( ১৪ মে ২০২১ )

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার