জীবনের আগাম পরিকল্পনা...

সে অর্থে জীবনের আগাম পরিকল্পনা করা বন্ধ দিতে হয়েছে বহু বছর আগে থেকেই। কারণ, জীবনের আগাম পরিকল্পনা করলে আমার পক্ষে আজ‌ও জীবনে টিকে থাকা হয়তো সম্ভব হতো না। তারপরেও মাঝে মাঝে নূন্যতম পরিকল্পনা তো করাই লাগে। ২০২১ এ এসে দাঁড়িয়ে, খুব সহজে বাস্তবে যদি জীবনের রিক্যাপ এবং আগাম ছবিটা একবার দেখি...

১৯৮৯ এ পৃথিবীতে আসা...
১২ বছর মসৃন পথ চলা।
২০০১ থেকে জীবন প্রতিকূল পরিস্থিতির দিকে সম্পূর্ণ বিপরীতে মোড় নিতে শুরু করা, জীবন সংগ্রাম...
অচেনা পথ, অজানা জগৎ,
ঘুটঘুটে অন্ধকারে অবিরাম কান্না করতে করতে এগিয়ে চলা। পড়াশোনা, কাজ, চাকরি, অর্থনৈতিক সংস্থান...
জীবনের ৩২ বছর চলমান...
খুব বেশি হলে আগামী আর ৩০ বছর হয়তো টেনেটুনে জীবনে পাবো...

আগামী ৫ বছরের মধ্যে একদম একা পথ চলার জন্য আমাকে যেভাবে হোক নিজের পায়ের তলার মাটি শক্ত করতেই হবে। যদি পারি, ভালো। না হলে, আসলেই আমার জানা নেই পরবর্তী সময়টা আমি কীভাবে সামাল দেব সবকিছু! জীবনকে কখনও কোনও পরিস্থিতিতে ভয় পাইনি আমি। পাই না, পাচ্ছি ও না। তার চোখে চোখ রেখে কথা বলার ঢের অভিজ্ঞতা আছে আমার। তবে আগামীর সময়টা বে-শ অন্যরকম, এই আরকি? আমি শেষ পর্যন্ত‌ই আছি! দেখাই যাক...

   ৩০ মে ২০২১




Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার