ডায়েরির পাতা...
মাথাটা ইদানিং ভীষণ ভার হয়ে আসে!
কেমন যেন এক অস্বস্তি সারাক্ষণ।
কোন কাজে মন বসে না।
পড়াশোনা করতে ভাল্লাগে না,
করলেও কিছু মনে থাকে না।
খেলাধূলা, মুভি দেখা, গান,
কবিতা, আঁকাআঁকি...
সবকিছুতেই কেমন যেন চঞ্চলতা...
ধ্যান করা কতদিন হলো বন্ধ দিয়েছি।
তাতেও এখন মন শান্ত হয় না...
শুধু মনে হয়,
পাগলের মতো অগোছালো লিখি...
কোথায় বানান...
কোথায় শব্দ চয়ন, কোথায় ব্যাকরণ,
মাথায় থাকে না...
নিয়মের বাঁধ ভেঙ
কী লিখি, কেন লিখি নিজেই হয়তো জানি না!
একের পর এক ডায়েরির পাতা...
২৮ মে ২০২১
Comments
Post a Comment