নির্জনতা বরাবরই আমার ভীষণ পছন্দের

 

নির্জনতা বরাবরই আমার ভীষণ পছন্দের,
নিস্তব্ধতা আমাকে শান্ত করে,
একা একা থাকা,
আনমনে একা একা সময় কাটানো...
একাকিত্ব আমার সবসময়ের খুব ভালো সঙ্গী ছিল,
কিন্তু এখন...
আসলে হুইলচেয়ার নামক টুলটা সঙ্গে আছে...
তাই কোথাও গিয়ে একাকিত্বতাকে উপভোগ করতে করতে গিয়েও...

হে জীবন,
তুমি আমায় ধৈর্য্য দাও...
আরও বেশি ত্যাগী হতে শেখাও আমায়!
্শক্তি দাও...
আলোর পথ দেখাও...
আমি কোন দোষ করিনি...
আমি চেষ্টা করছি আপ্রাণ...

( ১৪ মে ২০২১ )

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার