যদি খুঁজে পাই...
আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের
ফলাফলও এখানে নেই!
তাও যদি থাকতো,
তাহলেও এই অবিরাম খুঁজে চলা,
কিছুটা হলেও সার্থকতা পেত...
এখানে শুধুই অন্ধকার,
ঘুটঘুটে অন্ধকার আর শূন্যতা!
একটুও আলো নেই,
কোথাও কিচ্ছু নেই...
তবুও, খুঁজে চলি অবিরাম,
যদি কিছু খুঁজে পাই।
যদি কিছু ফিরে পাই আবার,
চেনা রূপে, চেনা সময়ে...
- অর্ণব
১৪ এপ্রিল ২০২১
Comments
Post a Comment