জানতাম না...
জানতাম না...
যখন জানালে, জানলাম...
তার অনেক আগেই আমি অজানা অচেনা
বন্ধুর এক পথে প্রবেশ করে গেছি...
যেখানে প্রতিমুহূর্তে প্রতিকূলতা,
অনিশ্চিয়তা...
তবে কোন প্রতিযোগিতা নেই,
হিংসা নেই, দুঃখ নেই, লড়াই কিংবা যুদ্ধ নেই।
আছে কেবল ভালোবাসা, প্রেম...
হয়তো তুমি ক্লান্ত হয়ে হাঁপিয়ে উঠতে!
পারতে না...
হয়তো হারিয়েও যেতে পথের মাঝে...
জানতাম,
তাই এ পথের সঙ্গী করিনি তোমায়...
খুব ভালো থাকো,
সবাই...
Comments
Post a Comment