খুশিই আছি আমি
স্কুল শেষে বাড়ি ফিরে
এমন বিকেল বেলা,
ফুল তোমার মনে পড়ে
হাসি খুশির মেলা... ?
আমার মনের যত কথা
সবই তোমার কাছে,
অনেক আদরে বাঁচিয়ে রেখেছো
ভালোবাসায় আছে!
ফুল তুমি সবই জানো
সবই বোঝ তুমি,
বলো ফুল মন জুড়িয়ে
এবার আমি শুনি!
বলো ফুল কেমন আছো?
কেমন আছো তুমি!
ফুল তুমি খুশি থাকো,
খুশিই আছি আমি...
Comments
Post a Comment