সারাদিন হুইলচেয়ারে..

বিষয়টা যেন কিছুই না। খুব সহজেই অভ্যেস হ‌ওয়ার মত কিছু। তাই খুব সহজেই দাঁত বার করে হে হে হা হা করে হাসতে হাসতে কেউ বলেন -

      "কি করে সারাদিন যে হুইলচেয়ারে বসে থাকেন আপনি? অভ্যেস হয়ে গেছে তাই না? আমি তো এক মুহুর্ত এমনভাবে থাকতে পারি না, পারব না। অসম্ভব।"

কেউবা আবার একটু সমবেদনা জানিয়ে,

       "আরকি করবেন। ভাগ্য! বুঝি সব! সারাদিন হুইলচেয়ারে কি থাকা যায়! তবুও থাকতে হয়! কিছু তো করার নেই! বলেই দীর্ঘনিঃশ্বাস!"

আমি - আমি মুচকি হাসি 😊। ভাবতে থাকি, ঠিক কোন জায়গা থেকে উত্তর শুরু করি 😊। উত্তর দেওয়ার মতো পরিস্থিতি বা সময় থাকলে বিস্তারিত বর্ণনা করে বুঝিয়ে দেওয়ার জন্য সর্বদা চেষ্টার কোন ত্রুটি থাকে না আমার 😊

না, প্রশ্নকর্তাদের এমন ধরনের প্রশ্নে আমি যে খুব দুঃখ পাই বা কষ্ট পাই এমনটা নয়। একটা জীবনের সম্পূর্ণ দুটি পৃথক প্রান্ত না প্রত্যক্ষ করে থাকলে বা এবিষয়ে নূন্যতম ধারনা না থাকলে এমন ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন করাটাই স্বাভাবিক। বরং আমি এই ধরনের উত্তর দিতে গিয়ে জ্ঞান অর্জন করি প্রতিনিয়ত..

  - অর্ণব
    ২১শে ডিসেম্বর ২০২০

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার