আমি লিখছি মানে কাউকে বলছি..
আমি লিখছি মানে কাউকে বলছি। কেউতো নেই যাকে আমার কথাগুলো আমি বলতে পারি! তাই এই ফাঁকা ভার্চুয়াল জায়গাতে লেখার কাছেই বলি কথাগুলো। আমি বুঝতে পারি কেউ শুনছে। অবশ্যই কেউ না কেউ শুনছে আমার কথা।
সোশ্যাল মিডিয়াতেও এখন অনেক মানুষের আনাগোনা। আমি তো কাউকে জানাতে চাই না আমার কথা। আমি চাই আমার কথা তরঙ্গে ভেসে বেড়াক। সময়ের কাছে পৌঁছে যাক আমার বুক চাপা কষ্ট, কান্না! হালকা হই। শক্তি পাই কিছুটা! বাঁচতে হবে! এগিয়ে চলতে হবে যে..
- অর্ণব
১৮ই ডিসেম্বর ২০২০
Comments
Post a Comment