আমি এমন ন‌ই, আমি হয়তো আমি‌ই ন‌ই -

 


বুঝতে পারছি, খুব হিংসুটে আর খারাপ একজন মানুষ হয়ে উঠছি আমি ধীরে ধীরে! জানি না কেন! হয়তো সেই সময়! সময় আমাকে এমন করে দিচ্ছে! এই ভার্চুয়াল জগতেও আস্তে আস্তে আমি ক্লান্ত হয়ে পড়ছি! নিজের পোস্ট, নিজের প্রোফাইল, পেজ, স্টোরি, স্ট্যাটাস এসব ছাড়া আর কিছুই নয়! আমার পোস্টে কেউ কমেন্ট করলো কি করলো না বা কেউ কমেন্ট করলেও যে তাকে আমি রিপ্লাই দেবো সেই সৌজন্য বোধ‌ও হারিয়ে ফেলছি আমি! সব বুঝতে পেরেও যেন আমি নিরুপায়! আমি যেন কেমন স্বার্থপর হয়ে যাচ্ছি! নিজেকে ভীষণ অচেনা লাগছে! যেটা ভালো লাগছে একমাত্র সেটাই করছি! যদিও কোনকিছু ভালো লাগানো টাও যেন আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়ছে ক্রমশ! পাগলের মতো আবোল তাবোল লিখে চলি! কি লিখি নিজেও জানিনা! এ আমি, মনে হয় আমি ন‌ই! এই পাগলের থেকে যতোটা সম্ভব দূরে থাকুন। চাইলে নির্দিধায় আমাকে আনফ্রেন্ড করুন। কারোর প্রতি আমার কোন অভিযোগ নেই! আমাকে যদি কেউ ভুল বোঝেন তাহলে জানবেন সেটা সময়েরই ভুল..

অর্ণব সবসময়‌ই অর্ণব

( ১লা ডিসেম্বর ২০২০)

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার