কথাগুলো সবার জন্য নয়..

প্রায়ই টেক্সট পাই,
       "আপনার তো অনেক সময়। ব্যস্ততা নেই। 
সারাদিন হুইলচেয়ারে বসে। তাই, যখন খুশি ফোনে কথা বলে নেবো বা দেখা করে নেবো একদিন। একটু দরকার রয়েছে।"

আমি - বাঃ, খুব মজা তাই না😡? দেখা করাতো অনেক দূরের বিষয়। এমন ধরনের মানুষজনের সাথে কথা বলতে গেলে আমাকে অবশ্যই ভাবতে হয়। কাজটা সবাই করে। সবাই ব্যস্ত থাকে আজকের এই ব্যস্ত পৃথিবীতে। আমিও কাজ করি। আমাকেও কাজ করতে হয়। এই হুইলচেয়ার থেকে এই মানুষটা সারাদিন কি করে সেটা আপনাদের মস্তিকে পৌঁছতে হয়তো আরো কিছুটা সময় লাগবে। যাঁরা মানুষকে সম্মান করেন না, মানুষের সময়ের মূল্য বোঝেন না তাঁদেরকে আমি এড়িয়েই চলি। বড় বড় ডিগ্ৰি অর্জন করে থাকলেই শিক্ষিত হ‌ওয়া যায় না তার উদাহরণ আপনারাই। দুঃখজনক..

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার