#রাস্তা 🌿

 

শুরুটা অজান্তেই,
মসৃণ, সহজ কিংবা কঠিন!
সময় বয়ে চলে তার আপন গতিতে।
চেনা রাস্তা কিংবা অচেনা,
গাঢ় অন্ধকার!
নতুন রাস্তার খোঁজ শুরু,
একটু আলোকিত রাস্তা খুঁজে নেওয়ার চেষ্টা।
মাঝপথে,
রাস্তা দিয়ে শুধুই পথচলা।
ক্লান্তি,
তারপরেও, পথচলার চেষ্টা!
ভালোবাসা, মায়া, মমতা,
আবেগতাড়িত স্মৃতিদের আনাগোনা!
থমকে পড়া,
ক্লান্তির শেষ সীমায় পৌঁছে তারপরেও,
পথচলার চেষ্টা, রাস্তা!
নতুন আলোর রাস্তা খোঁজা,
এ রাস্তা থেকে সে রাস্তা!
রাস্তার মায়ায়,
তাও রাস্তাকে বিদায় জানানো!
অগত্যা, নিয়ম!
রাস্তা শুরু আর শেষ,
আবার নতুন রাস্তার খোঁজে!
আসলেই রাস্তার শেষ নেই,
ঘুরেফিরে সেই এক‌ই রাস্তায় ফিরে আসা।
রাস্তা জীবন,
এ এক গোলকধাঁধা..
- অর্ণব
( ১লা ডিসেম্বর ২০২০)

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার