অচেনা
ক্রমশ আরো সবকিছু অচেনা লাগছে। কোথাও কোনরকমের কোন আশার আলো হয়তো দেখতে পাওয়া যাবে না জানি। তবুও চেষ্টা করছি প্রতিনিয়ত, প্রতিদিন! হয়তো আমি পারছি না! ক্লান্ত হয়ে পড়ছি! কান্না পাচ্ছে! কিন্তু কাঁদতে পারছি না! তবুও চেষ্টা করছি! আবার চেষ্টা করছি! চেষ্টা আমি করি। চেষ্টা আমি করবই। চেষ্টা আমাকে করতেই হবে! হয়তোবা আজীবন..
আমাকে নিয়ে চেষ্টার সীমানা পেরিয়েছে সবাই। তাই স্বাভাবিক ভাবেই চেষ্টাটা এবার আমার একার।
এবার আমি একা। সম্পূর্ণ একা। না, কারোর প্রতি কোন অভিযোগ নেই আমার। বরং রয়েছে শুধু ভালোবাসা, স্মৃতি! আমি হয়তো সৌভাগ্যবান..
- অর্ণব
২১শে ডিসেম্বর ২০২০
Comments
Post a Comment