ভালো আছি..
"কেমন আছেন?"
"কেমন আছো?"
কিংবা
"কেমন আছিস?"
উত্তরে "ভালো আছি। আমি ভালো আছি।"
জানা আছে উত্তর এমনই আসে বারবার। তাই আমি কেমন আছি এই প্রশ্নের সম্মুখীন এখন খুব কম হত হয় আমায়। অনেকে বুঝতে পারে আমি খারাপ আছি তাই তারা জিজ্ঞেস করে না। অনেকে আমাকে ঘৃণা করে তাই জিজ্ঞেস করে না।
অনেকে চিরাচরিত নিয়ম অনুযায়ী জিজ্ঞেস করতে হয় তাই জিজ্ঞেস করে আমি কেমন আছি। অনেকে আমাকে প্রচন্ড ভালোবাসে, সম্মান করে। হয়তো জানে আমি ভালো নেই। তবুও তাদের শুভ ইচ্ছা, আমাকে এগিয়ে চলার প্রেরণা দেওয়া, আমাকে খুশি রাখার জন্যেই..
আমি কেমন আছি..
ভালো লাগে। শক্তি পাই..
- অর্ণব
২০ ডিসেম্বর ২০২০
Comments
Post a Comment