আগামীতে জন্মদিনের কেক কাটা থামবে না আর হয়তো..
এইতো বিগত কিছু বছর ধরেই তুমি বলে আসছিলে,
"আমার জন্মদিন পছন্দের নয়! আগে পছন্দ ছিল! কিন্তু এখন নয়! জন্মদিন সাড়ম্বরে পালন করা যেন আদিখ্যেতা, আমার চোখের বিষ হয়ে উঠেছে একটা সময়ের পর থেকে! এতো এতো আয়োজন করে মহা সাড়ম্বরে জন্মদিন উদ্যাপন, কেক কাটা এসব যেন আর না হয় কখনো! শুধু পায়েস বানিয়ে দিও আমায় নিয়ম করে! তাহলেই হবে! তার বাইরে আর কিছুই নয়!"
তাইতো বিগত বছরেও জন্মদিনের কেকটা তুমি কাটার জন্য কেকের টেবিলের ওপর নকসা কাটা হাতের কাজ করা টেবিল ক্লথটাও তুমি পাততে দাওনি! অনেক রাগ, অভিমান আরো কতো কিছু..
তুমি এতোটাই অবুঝ!
তাহলে?
তাহলে আবার সেই মতের হঠাৎ পরিবর্তন?
ওহ্, বুঝেছি ফেসবুকে ছবি দেবে বলে?
লোভী কোথাকার! এমন লোভী তো তুমি নাও!
সবাই জন্মদিনের ছবি দিচ্ছে, তাই তোমাকেও দিতে হবে তাইনা? চেয়ে দেখো, বহু মানুষ হা হা করে তোমায় দেখে হাসছে হুইলচেয়ার থেকে তোমার এই আজব কান্ড দেখে 😊। হঠাৎ জন্মদিন উদ্যাপনে তোমার সহমত? উত্তর দাও.. উত্তর..
- উত্তর চাইছো 😊? উত্তর খুঁজতেই থাকো..
আমিও হা হা করেই হাসছি 😊..
আমি জীবন লিখি, জীবন নিয়ে খেলি। জানি জীবন নিয়ে খেলা খুব খারাপ। তারপরেও, কখনো কখনো জীবন নিয়েই খেলতে হয় মহৎ কোন উদ্দেশ্য সাধনের জন্য। সময়ে কিংবা অসময়ে! কথাগুলো গম্ভীর মনে হবে হয়তো! এতো না পড়াই ভালো! সবকিছু হয়তো পড়তে নেই, বুঝতে নেই, জানতে নেই!
আগামীতে জন্মদিনের কেক কাটা থামবে না আর হয়তো.. জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। এগিয়ে চলো। জন্মদিন তোমার শক্তি হোক প্রতিনিয়ত! শুভ জন্মদিন 🎂 তান ( অর্ণব )
- ১২ই ডিসেম্বর ২০২০
Comments
Post a Comment