জীবনের পক্ষে..

 

হয়তো নেগেটিভ পোস্ট-

কিচ্ছু করার নেই..

মন চাইলে নির্দিধায় এখনই আমাকে আনফ্রেন্ড বা আনফলো করুন -
বানিজ্যিক অনুপ্রেরণা বা লোক দেখানো কথা বলি না। আমি যা, আমি যেভাবে জীবনকে দেখি, আমার থেকে সেই কথাগুলোই বেরিয়ে আসে! আমি এই যে এখনো বেঁচে আছি এইটুকুই অনেককিছু আমার জন্য! এইটাই অনুপ্রেরণা ধরে নিন। অনুপ্রেরণা আমার‌ও! আমি জীবনের পক্ষে। যে কোন পরিস্থিতিতে বেঁচে থাকার পক্ষে। কখনো কোন পরিস্থিতিতে জীবনকে অস্বীকার করে দায় এড়িয়ে যাইনি আমি। হবেও না এমন। এটা নিয়ে এই মুহুর্তে বেশি কথা বলবো না..
২০২০, এই অসহ্যকর সালটা যে কতক্ষনে শেষ হবে কে জানে! জীবনে অনেক অনে-ক ঘাত প্রতিঘাত সামলে নিয়েছি। যা মানুষ স্বপ্নেও হয়তো ভাবতে পারে না। আমিও পারিনি। তেমন লড়াইগুলো হাসিমুখে লড়ে জয়ী হয়েছি। কিন্তু এই ২০২০ সাল আমাকে যেভাবে প্রতিনিয়ত বিদ্ধ করে দিতে দিতে আমার ওপর দিয়ে এগিয়ে চলছে, ভীষণ ভীষ-ণ কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে বিষয়টা! আজ একটা বিষয় কোন রকমে সামলে উঠছি, সামনে আরেকটা বিষয় এসে হাজির হচ্ছে। মানসিকভাবে এতোটাও কখনো ভেঙ্গে পড়িনি আমি।!
প্রতিনিয়ত চরম অবসাদ কাজ করছে। কাজ করতে পারছি না মন দিয়ে। সব ভুলে যাচ্ছি। হিন্দী ভাষা তো কবেই ভুলেছি অনভ্যাসের ফলে। এমনকি বাংলা, ইংরেজি লেখা-পড়া সবটাই ক্রমশ ভুল হয়ে যাচ্ছে। খুব সহজ বিষয়গুলো কিভাবে যেন সব ভুল করে ফেলছি নিজের অজান্তে। অবাক বিষয়! লিখতে গিয়ে হাজারো বানান ভুল করে ফেলছি বারবার। এমন তো আমার কখনো হয়নি! পড়াশোনা করতে পারছি না। সৃজনশীল কিছু ভাবতে পারছি না! ব‌ইয়ের দিকে তাকিয়ে আছি তো আছি‌ই! মনঃসংযোগের ভীষণ অভাব! আমার মনঃসংযোগের অভাব! আমি নিজেই অবাক হচ্ছি! ২০২০ এর শুরুর কয়েকটা মাস ( মার্চ মাসের মাঝিমাজি পর্যন্ত ) পর্যন্ত অর্ণবকে যারা দেখেছে আর তারপরের অর্ণবকে যারা এখন আর্ণবকে দেখছে। এই দুই অর্ণবের যেন কোন মিল‌ই নেই, আমি আর আমি থাকতে পারছি না হয়তো!
যাইহোক, এতোকিছুর পরেও বলি, জীবনে বেঁচে থাকাটাই সবকিছু। ভীষণ জরুরী। জীবনে বেঁচে থাকাটাই জীবনের একমাত্র সম্পদ। জীবনের গল্প এক মুহূর্তে কখন যে বদলে ( ভালো বা মন্দ যা কিছুই ) যেতে পারে সেটা আমরা কল্পনাই করতে পারি না। নিজের পরখ করা অভিজ্ঞতা সে কথা বলে। মিরাক্কেল হ‌ওয়ার আভাস কেউ পায় না। বেঁচে না থাকলে মিরাক্কেল দেখবেন কিভাবে। কঠিন সময়গুলোতে চিন্তা আসা খুবই স্বাভাবিক! কিন্তু তাও বাঁচাতে হবে। বাঁচাতে হবে। প্রাণ ভরে বাঁচুন..
দেখছি, দ্রুত মেডিটেশন অভ্যাসে আবার ফিরতে হবে আমায়..

29th november 2020

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার