প্রত্যন্ত গ্ৰামের একজন মানুষ আমি
প্রত্যন্ত গ্ৰামের একজন মানুষ আমি। সাদামাটা জীবন।প্রথমে মা, তারপর গ্ৰামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু। যেমনটা হয় আরকি। হাসতে খেলতে বেড়ে ওঠা লুকোচুরি, গুলি, আর কুমির ভাঙা খেলার সাথে।
একদম আকস্মিকভাবে নয়। জীবনের চলার পথটা ধীরে ধীরেই কখন যে সম্পূর্ণ বদলে গেছে বুঝতেই পারিনি। আমার পড়াশোনা (খুব একটা খারাপ ছাত্র নয় আমি😊), ভালোলাগার কাজগুলো নিয়ে কাজ করা, সেগুলোকেই জীবিকা হিসেবে নেওয়া, এমন অনেক অনেক অনে-ক কিছুর ইচ্ছে ছিল। একটাও পূরণ হয়নি। একটাও নয়। প্রতি মুহূর্তে আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে চলতে বাধ্য করেছে "সময়" "পরিস্থিতি"। তিন তিন বছর ক্লাসে গ্যাপ! মেধার জন্য নয়। পড়তেই তো পারিনি। ডাক্তার আর হসপিটাল করে করেই তো কেটে গেছে! লজ্জা, জুনিয়র ভাইবোনদের সাথে পড়া। যদিও স্কুল যাওয়া হয়নি সেভাবে। বাড়িতেই পড়ে পরীক্ষা দেওয়া হয়েছে।
https://www.facebook.com/arnabkumarhalder/posts/1945551022210904
মাধ্যমিকে ভালো ফলাফল বা উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়ার মতন উপযুক্ত ফলাফল করেও আমি বিজ্ঞান বিভাগে পড়তে পারলাম না। খুব ইচ্ছে ছিল বায়ো সাইন্স নিয়ে পড়ার। ডাক্তার হবো! ওই, যোগাযোগ আর সময়ের কোথাও একটা গ্যাপ রয়ে যাওয়া হয়তো!
জ্ঞানত কাউকে কখনো অসম্মান করিনি।
না করেছি কাউকে অপমান বা ঘৃণা।
আজ এগুলোই অনেক অনেক সুন্দর ডালি নিয়ে আসে প্রায় ক্ষেত্রে আমার জন্য!
হাসি 😊, আমি সত্যিই হাসি! অনেক অনেক অলিখিত উপন্যাস..
মেনে নিয়েছি। মেনে নিতে হয়েছে। মেনে নিতে শিখেছি। তারপরেও বাধা, আমার পড়াশোনা নিয়ে বাধা, যোগাযোগ ব্যবস্থার অভাব(তখন এতো ফোন বা ইন্টারনেট হয়নি)। প্রতিমুহূর্তে লড়তে লড়তে লড়তে আমি সত্যিই ক্লান্ত হয়ে পড়েছি। আবার ভেবেছি হয়তো ভালো সময় আমার জন্য অপেক্ষায় রয়েছে। আসবে, আসবেই। কাজ করেছি। কাজ করতে থেকেছি। ভালো সময় এসেছে তবে পরিস্থিতি বা সময় ক্রমশ কঠিন হয়েছে। অবশ্যই "মা", "বাবা" পরিবার সহ আমার আরো কিছু শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ সবসময় পাশে ছিল। তার সাথে ছিল আমার প্রচন্ড জেদ, ইচ্ছাশক্তি..
না হলে ২০২০ পর্যন্ত আমি আসতে পারতাম না।
যতটুকু কাজ করেছি বা করছি তা যথেষ্ট বলে আমি মনে করি। অবশ্যই আরো ভালো কিছু করার চেষ্টাটা এখনও চলমান। আমি মন থেকে চাই না এ জীবনের অভিজ্ঞতায় আগামীতে কেউ কখনো প্রবেশ করুক! হয়তো নিয়ন্ত্রণ নাও করতে পারে সে। এ ড্রাইভিং ভীষণ কঠিন..
বেশ বেশ ক্লান্ত লাগে মাঝে মধ্যে..
আমি যতদিন বেঁচে আছি। চেষ্টা করব..
©️ অর্ণব
৪ঠা নভেম্বর ২০২০
Comments
Post a Comment