ইচ্ছে শক্তি -
অর্ণব যে আজ খুব সহজে ডায়েরি, সোশ্যাল মিডিয়া বা অনলাইন ব্লগের পাতায় লিখে চলে। সোশ্যাল মিডিয়া, অনলাইনে বিভিন্ন কাজ বা মনের আনন্দে মাঝে মধ্যে গান গেয়ে ওঠা। স্মার্টফোন, কম্পিউটার বা ইন্টারনেটের ওপর তার যে অনায়াস বিচরণ। পৃথিবীর বিভিন্ন প্রান্তের প্রতিটা মানুষের সাথে এই যে সে আজ প্রতিমুহূর্তে যোগাযোগ করতে সক্ষম হচ্ছে। হয়তো এতোটুকুও একটা সময়ের (২০০১ এর পরে ) পর তার কাছে স্বপ্ন ছিল। অনেকে এই সময় বা সুযোগটাও পায়নি হয়তো। কেউবা হয়তো সু্যোগ পেয়েও অবহেলা করেছে।
তোমার কাছের মানুষজন, পরিবার, আত্মীয় তথা তোমার শুভাকাঙ্ক্ষীরা তোমাকে সবরকমের সাপোর্ট দিতে হয়তো পারে। কিন্তু নিজের ইচ্ছে শক্তিটাই আসল। ওটা ছিল বলেই আজ অর্ণব ২০২০ তেও বেঁচে আছে আর এগিয়ে চলার চেষ্টা করতে পারে..
©️ অর্ণব
৫ই নভেম্বর ২০২০
Comments
Post a Comment