আসুন বাঁচি হাসিমুখে 😊❤️🙏..
বেশ কিছুটা অনুমান করা মৃত্যুর থেকেও দুর্বোধ্য আগামীর কঠিন থেকে কঠিনতর সংগ্ৰামী জীবন ও
নির্মম বাস্তবতার কথা হয়তো যার জানা, মানসিক ও শারীরিক প্রতিনিয়ত তীব্র যন্ত্রণা নিয়ে বর্তমান সময়টাতেই সদাসর্বদা হাসি মুখে যে বেঁচে রয়েছে, জগতের সেরা সেরা দুঃখ কষ্ট হয়তো একাই যে ধারণ করেছে। তার কাছে দুঃখ করো না, কষ্টের প্রকাশ করো না। সে যদি চায় তাহলে সে নিজেই আমাদের দুঃখ কষ্টও ধারন করবে! তার কাছে দুঃখ করে, কষ্ট প্রকাশ করে এই জগতকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। হাসি মুখে সে প্রতিনিয়ত প্রতিমুহূর্তে যে বেঁচে আছে, সেটাই এ জগৎ তথা আমাদের বেঁচে থাকার অনেকটা শক্তি..
©️ অর্ণব
৪ঠা নভেম্বর ২০২০
Comments
Post a Comment