"বেঁচে থাকা"
কথাটা আমাদের মাঝে বেশ জনপ্রিয়,
এক কথায় গ্ৰহনযোগ্যও বটে।
কঠিন সহজের সাথে কিছু এসে যায় না!
লড়াই মানে, কঠিনই হয় এমনটাতো নয়।
লড়াই মানে সহজওতো হতে পারে।
ধর্ম, বিজ্ঞানের জটিল ব্যাখ্যা দিয়ে নয়,
জীবনের পরখ করা অভিজ্ঞতা,
নিজের জীবন দর্শন দিয়ে,
নিজের মতোই জীবনটাকে বোঝা এবং তাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করলেই জীবনের প্রাপ্তি।
জীবনটাকে যে যেমনভাবে দেখছে,
পরখ করছে,
তার কাছে জীবনের অর্থ তেমনই।
"জীবন মানেই লড়াই" - এমনটাতো নয়।
জীবনের অর্থ, নিঃশব্দে,
নির্বাক, লিখিত রূপে প্রকাশ হয়ে
হাসিখুশিতে বেঁচে থাকাও হতে পারে।
জীবনের অর্থ "বেঁচে থাকা"।
তোমার ইচ্ছেতে পালিয়ে যাওয়া জীবনের অর্থ কখনোই নয়। জীবনের শেষ পর্যন্ত তোমাকে অংশগ্রহণ করতে হবে এই ভ্রমণে।
সেটাই জীবনের উদ্দেশ্য, অর্থ, জীবনের সার্থকতা। তোমার নিঃশেষ জীবনের নিয়মেই।
সেখানে অযথা হস্তক্ষেপ করো না। লাভ নেই।
জীবনের অর্থ "বেঁচে থাকা"।
হাসিখুশিভাবে শুধুই "বেঁচে থাকা"..
- অর্ণব
৩রা নভেম্বর ২০২০

Comments
Post a Comment