অভিযোগ নেই

মাত্র কয়েক সেকেন্ড পরে ঠিক কি ঘটবে তুমি নিজেও তা জানো না। আমিও না। আমরা কেউ-ই জানিনা। তবে বর্তমানকে আমরা খুব ঠাণ্ডা মাথায় ধীরে সুস্থে যদি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করি তাহলে অন্তত কয়েক সেকেন্ড পর ভালো কিছু হলেও হতে পারে।

কাছের আর আপনজনের ভালো কে না চায়। সময় আর পরিস্থিতি আমাদের অনিচ্ছা সত্ত্বেও বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করায়। ভালো কিছু, শুভ কিছুর আশায় আমরা তা নিয়েও ফেলি মাঝে মধ্যে।
অন্ধ ভালোবাসা, বিশ্বাস আর অল্প সময়ের সিদ্ধান্ত জীবনের ওপর ভীষণ নেতিবাচক প্রভাব ফেলে মাঝে মধ্যে।
তোমার জীবনের সিদ্ধান্ত তুমি তখনই নিতে পারবে যখন তুমি সেই উপযুক্ত সময়ে প্রবেশ করবে। তার আগে সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সময়ের নিয়মেই। যদি তুমি এখন বুঝতে পারো যে সেই সিদ্ধান্ত তোমার জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তারপরেও অভিযোগ করো না। জেনো, তোমার আপনজন কাছের মানুষ সবসময় তোমার জন্য‌‌ই তাদের প্রাণ দিয়েও লড়াই করেছে। তাদেরকে তাদের প্রাপ্য সম্মান আর ভালোবাসাটুকু দাও।
অভিযোগ সময়ের কাছে করতে পারো। সেই-ই অভিযোগ আর কারোর দিকেই নয়। সময়েই সবকিছু হয়। সে যদি চায়। আজ যে তুমি খসখস করে স্মার্টফোনের ওপর লিখছো, সেটাও হয়তো সঠিক সময়ের জন্য‌ই। নিজের কাজ করে যাও। মানুষকে ভালোবাসা দাও (যে ভালোবাসার অর্থ বোঝে)। সঠিক সময়ের জন্য অপেক্ষা কর। সময় কথা বলে..
বিঃ দ্রঃ - ২০০১ সালে আমার ওপর দিয়ে হয়ে যাওয়া ভয়ংকর সার্জারির (Atlanto Axial Subluxation) পর ২০১৪ - ২০২০ সালে এসে ভারতীয় প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রের উন্নত রূপ বলছে তারা এটাকে সার্জারি ছাড়াই আটকে দিতে পারত। কথাটা হাস্যকর হলেও একাবারে উড়িয়ে দেওয়ার নয়। তার প্রমাণ বিগত ৭ বছর ধরে আমি নিজে..
- অর্ণব
১লা নভেম্বর ২০২০

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার