তোমাকে কখনো সমবেদনা জানাই নি আমি!


তোমাকে কখনো সমবেদনা জানাই নি আমি!
ইচ্ছে করেই! কেন জানো? সমবেদনাতে তুমি দূর্বল হয়ে পড়, সেকথা আমার থেকে কে-ইবা বেশি জানে বলো! তোমাকে শুধু ইতিবাচক কথা বলি তাই! সামনে এগিয়ে চলার কথা! যাতে তুমি শক্তি পাও!
অথচ তুমি নিজেই আমাকে সমবেদনা জানাও! আমার দুঃখ, কষ্ট, সবকিছুকে কিভাবে নিজের করে নাও! এ দায়িত্ব শুধু কি তোমার! আমি এ দায়িত্ব নিলেই যতো দোষ! এ কেমন নিয়ম! নিয়ম নাকি অনিয়ম, সেটাই তো বুঝিনা মাঝে মধ্যে!
তুমি সব সবটা বোঝ না! স-বটা! আমিও তো বুঝি। কিন্তু তুমি চাও আমি যেন সবকিছু বুঝেও না বোঝার অভিনয় করে চলি! তাতেই তুমি খুশি! বেশ, তুমি আমাকে সমবেদনা জানাতে চাও জানাও! আমি চাই তুমি সমবেদনা জানিয়েই খুশি থাকো! আমি তোমাকে কখনো সমবেদনা জানাবো না!
তুমি ভালো থাকো!
তোমার তুমিকে দেখতে চাই আমি!
- অর্ণব

২২শে অক্টোবর ২০২০ 

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার