তোমরাই আমি
লড়াইটা ঠিক যতটুকু কঠিন ভাবছিলাম, হয়তো তার থেকেও অনেক অনেক অনে-ক কঠিন হতে পারে। না, পিছিয়ে আমি আসবো না। ইচ্ছে করে যুদ্ধ ক্ষেত্র ছেড়ে পালিয়েও যাবো না আমি। লড়াই করতে-করতে-করতে সৃষ্টিকর্তার ইচ্ছেতে যুদ্ধ ক্ষেত্র থেকে যদি আমি হারিয়ে না যাই, আমার যতক্ষণ প্রাণ থাকবে, শেষ পর্যন্ত লড়াইটা আমি লড়েই যাবো। আমাকে লড়তেই হবে। না, শক্র পক্ষের কাছে পরাজিত হয়ে নয়। শত্রু এখানে ভীষণ দূর্বল। আমার চোখে চোখ রেখে যুদ্ধ করার কথা ভাবার মতো সাহস-ও সে রাখে না। তাই তার কথা আসেই না। এ এক অভিনব যুদ্ধ!
শেষমেষ তোমাদের বাবু-ই জয়ী হবে। আরো একবার জয়ী হবে তোমরাও। জয়ী হবে তোমাদের শুভ ইচ্ছে। জয়ী হবে এ জগতের সকল সন্তান! আমি কথা রাখবোই। কথা আমাকে রাখতেই হবে, তোমাদের জন্য..
- অর্ণব
৬ই অক্টোবর ২০২০
Comments
Post a Comment